• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে এক ব্যক্তির বাড়িতে হামলা লুটপাট, চেয়ারম্যান কারাগারে

কিশোরগঞ্জে এক ব্যক্তির
বাড়িতে হামলা লুটপাট
চেয়ারম্যান কারাগারে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে এক ব্যক্তিকে উচ্ছেদের লক্ষ্যে তার বাড়িঘরে হামলা ও লুটপাটের মামলায় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বারসহ ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর রোববার কিশোরগঞ্জর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ আফরোজা কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান ও মেম্বার শহীদুল হক উজ্জ্বলসহ ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার বাদী একই ইউনিয়নের মঞ্জিলেরকান্দা গ্রামের বাসিন্দা আনোয়ার আলী ভূঁইয়া মারাজ জানিয়েছেন, চেয়ারম্যান মাহফুজুর রহমান তাকে মোবাইলে ফোন করে বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছিলেন। এর জের ধরে গত ২১ জুন তার বাড়িতে চেয়ারম্যান মাহফুজুর রহমান ও মেম্বার শহীদুল হক উজ্জ্বলের নির্দেশে তাদের উপস্থিতিতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে ঘরদোয়ার ভেঙে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মেম্বার উজ্জ্বল, শরীফ, তাসকিন, বিদ্যুৎ, রুমু, আবল, রবিন ও মাখনসহ ১৩ ব্যক্তিকে আসামি করে ২৭ জুন আদালতে মামলা (মামলা নং- ৩৭) দায়ের করেছিলেন। তদন্ত শেষে পুলিশ উপরোক্ত ৯ জনের নামে আদালতে অভিযোগপত্র দিয়েছিলেন। আজ রোববার এই ৯ আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠনোর আদেশ দেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মাহফুজুল হক, আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজল নাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *