• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জ জেলা পরিষদে আওয়ামী লীগের প্রার্থী জিল্লুর রহমান

কিশোরগঞ্জ জেলা পরিষদে
আওয়ামী লীগের প্রার্থী
জিল্লুর রহমান

# নিজস্ব প্রতিবেদক :-

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। কিশোরগঞ্জ জেলা পরিষদে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমানকে। শনিবর (১০ সেপ্টেম্বর) দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ড তার মনোনয়ন চূড়ান্ত করেছে বলে জিল্লুর রহমান এ প্রতিনিধিকে জানিয়েছেন। তিনি এর আগেও জেলা পরিষদের প্রশাসক ও পরে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবার নির্বাচিত হলে টানা চতুর্থবার তিনি জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন। মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *