জেলা প্রশাসনের উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের কর্মহীন ৬০ জন অসচ্ছল সাংস্কৃতিক কর্মিকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ৩ মে রোববার কালেক্টরেট ভবনে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রত্যেক সাংস্কৃতিক কর্মির হাতে ৫ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল এবং আধা লিটার তেল তুলে দেন। অন্যদিকে মহিলা আওয়ামী লীগের পরিচয়ে ২৮ জন নারীকে দেয়া হয়েছে ১০ কেজি করে চাল, ৫ কেজি করে আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, মিষ্টি কুমড়া, সাবান এবং দুধ। এদের মধ্যে অধিকাংশই সচ্ছল, কেউ কেউ বহুতল বাসার মালিক এবং প্রাক্তন নির্বাচিত জনপ্রতিনিধিও ছিলেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।