• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে আনসার ভিডিপি’র সদস্যদের খাদ্যসামগ্রী বিতরণ

হোসেনপুরে আনসার ভিডিপি’র
সদস্যদের খাদ্যসামগ্রী বিতরণ

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুরে বৈশি^ক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে তিনশত দুস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়।
প্রতিজন সদস্যের কাছে বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ পিস সাবান ও ১টি মাস্ক।
এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট (চ. দা.) জে. এম. ইমরান, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. মোতালিব হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরজাহান বেগম প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *