• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার ২ শত টাকা জরিমানা

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে
১৩ হাজার ২ শত টাকা জরিমানা

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :- 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখা, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিতকরণে সচেতনামূলক কার্যক্রম করে ১৩ হাজার ২ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩ মে রবিবার এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। এই ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (৩ মে) উপজেলায় পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখা এবং করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে হোসেনপুর বাজার, রামপুর বাজার, গলাচিপা বাজার, আশুতিয়া বাজার এবং ঠাডারকান্দা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি আদেশ অমান্যকরণে দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং করোনা প্রতিরোধে এই ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *