রোববার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকার দৃশ্য। -পূর্বকণ্ঠ
সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীমা ইয়াসমিনের নেতৃত্বে আজ ৩ মে রোববার সকাল থেকেই শহরের গৌরাঙ্গবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। সেনা সদস্যদের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্দেশনা বহির্ভুত কিছু দোকান খোলা রাখার দায়ে জরিমানা করা হয়। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া যানবাহন চলাচল করা, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স না থাকা, এক মোটরসাইকেলে একাধিক আরোহী থাকা, হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়। এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানা গেছে।