• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ফেসবুকে সাইদীর মুক্তি চাওয়ায় কিশোরগঞ্জে এক ইমাম গ্রেফতার

ফেসবুকে সাইদীর মুক্তি চাওয়ায়
কিশোরগঞ্জে এক ইমাম গ্রেফতার

# মোস্তফা কামাল :-

কারাবন্দী যুদ্ধাপরাধী দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অপরাধে কিশোরগঞ্জ শহরের এক মসজিদের ইমামকে পুলিশ গ্রেফতার করেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানিয়েছেন, করিমগঞ্জের গুনধর এলাকার খোকন মিয়ার ছেলে হাফেজ জুবায়ের হোসেন মবিন (২২) জেলা সদরের হয়বতনগর এলাকার একটি মসজিদের ইমাম। তিনি ফেসবুকে সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেওয়ার অপরাধে ২ মে শনিবার রাতে হয়বতনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে এসআই কামরুল হাসান বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *