কিশোরগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের পক্ষ থেকে ভৈরবে আনসার ভিডিপি ৩শ সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ মে শনিবার বেলা ১১টায় ভৈরব পৌর শহরের হাজী আসমত কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, কিশোরগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় থেকে ভৈরবে ৩শ আনসার ভিডিপি সদস্যের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি সুরক্ষা মাস্ক দেয়া হয়েছে। এ সময় বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা আনসার ও গ্রামরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মো. ইমরান, সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুল মোতালিব, ভৈরব উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এমএ আজিজ, উপজেলা প্রশিক্ষিকা জিফা সুলতানা প্রমুখ।