• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে শতাধিক স্থাপনা উচ্ছেদ ৪ প্রতিষ্ঠান মালিক ও ১ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু সরণি আইস কোম্পানির মোড় থেকে শুরু করে ঘোড়াকান্দা, পঞ্চবটি, বউবাজারসহ ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় বিভিন্ন সড়কে এবং দোকান ও হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি জায়গা দখল করে রাখায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। এসময় সহযোগীতায় ছিলেন, ভৈরব পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানেটারি ইন্সপেক্টর নাছিমা বেগম ও ভৈরব থানার পুলিশ সদস্যবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দিনব্যাপী অভিযানের মাধ্যমে ৪ প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ১ লক্ষ ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এদের মধ্যে ফ্রিজের মধ্যে জীবন্ত পোকা পাওয়া, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় আইস কোম্পানির মোড়ের বিপরীত পার্শ্বের হোটেল মালিক রেলওয়ে স্টেশন এলাকার আব্দুল কাদের ছেলে মো. ইউসুফ মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ সিলগালা করা হয়। রাস্তায় খোলা ট্রাকে বালু পরিবহন করে পরিবেশ দূষণ করায় ফজলু মিয়ার ছেলে জাকির হোসেনকে ২ হাজার টাকা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায়, পঁচাবাসি খাবার সংরক্ষণ করায় এবং নোংরা ড্রামে দূষিত পানি রেখে তা খাওয়ানোর অপরাধে পঞ্চবটি এলাকার কাশেম মিয়াকে ৩০ হাজার টাকা, একই এলাকার রাজন মিয়াকে ১০ হাজার টাকা, কামাল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ জানান, শহরের গুরুত্বপূর্ণ সব সড়কে কতিপয় লোক বিভিন্ন ধরণের দোকান, স্থাপনা গড়ে তুলেছে। ভৈরব বাজার, বাসস্ট্যান্ডের অভিযান পরিচালনা করে ইতিমধ্যে অবৈধ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঘোড়াকান্দা, পঞ্চবটি, বউবাজার ও রেল স্টেশন এলাকার শতাধিক উচ্ছেদসহ বিভিন্ন দোকান মালিকদের ১ লাখ ১২ হাজার টাকা অর্থদ- ও পাঁচটি মামলা দেয়া হয়েছে।
তিনি আরো দুঃখ প্রকাশ করে বলেন, যে হোটেল মালিক কাস্টমারদের পানির গ্লাস দেন খেতে তিনিই সেই গ্লাসে পানি দিলে তা খেতে পারেনি। শেষ বারের মতো হোটেল মালিকদের সতর্ক করা হয়। বরাবরের মত অভিযান অব্যাহত থাকবে এবং ভৈরবের মানুষদের পাশে থাকার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *