ভৈরব পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ৩শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ মে শনিবার সকাল ১০টায় এ খাদ্য সামগ্রী কার্যক্রম বিতরণের উদ্বোধন করেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।
জানা যায়, ভৈরবে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া হতদরিদ্র পরিবার। ৬নং ওয়ার্ডের ৩শ কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে আওয়ামী লীগ সভাপতি ব্যক্তিগত উদ্যোগে ৪ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১টি মিষ্টি কুমড়া বিতরণ করেন।
এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারের নিদের্শনা অনুযায়ী ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। দিনে আনা দিনে খাওয়া মানুষগুলো অনাহারে দিন যাপন করছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে সামর্থ্য অনুযায়ী ৩শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ করোনাকালে সমাজের বিত্তশালীদের হতদরিদ্রদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি হাজী সাইফুল রানা, সাধারণ সম্পাদক সুজাতা উদ্দিন জনি ও স্থানীয় নেতৃবৃন্দ।