• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুলিশ সুপারের পুষ্পার্ঘ

পুষ্পস্তবক অর্পণ করছেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ অন্যান্য কর্মকর্তা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে জাতীয় শোক
দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে
পুলিশ সুপারের পুষ্পার্ঘ

# নিজস্ব প্রতিবেদক :-

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ আগস্ট সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন প্রমুখের নেতৃত্বে জেলা পুলিশ বিভাগ পুষ্পস্তবক অর্পণ করেছে। এসময় সদর মডেল থানার ওসি মো. দাউদ, আদালত পরিদর্শক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *