কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. সোলমান (১৫) ও সেলিম (৫০) নামে ২ জনের মৃত্যু হয়েছে।
জানাযায়, ২ মে শনিবার বেলা ১১টার দিকে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকার কান্দিগ্রামের মজিবুর রহমানের ছেলে মো. সোলমান (১৫) গাছের ডাল কাটতে গাছে উঠে। গাছের সাথে লেগে থাকা বিদ্যুৎ লাইনে বিদ্যুৎপৃষ্ট হয় ও ঘটনা স্থলেই পুড়ে মারা যায়। এই ঘটনায় তার মাথার এক অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
অপরদিকে ৩০ এপ্রিল বৃহস্পতিবার কুলিয়ারচরের উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সেলিম (৫০) নামে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। সে নিজ দোকানে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়।