কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপবাদ্দের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ মার্চ থেকে ১ মে পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় মোট ৫৫ হাজার ৩৩টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এই সময়ের মধ্যে মোট ৫৫০ টন ৩৩০ কেজি চাল ও ১ কোটি ৯ লাখ ৬১ হাজার ৮৬৪ টাকা বিতরণ করা হয়েছে। আগামী দিনেও এই ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।