কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রথম করোনা ভাইরাস পজেটিভ ব্যক্তি আলম মিয়া (৩৬) সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরেছেন। তাঁর বাড়ি উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামে। তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে গত ১ মে শুক্রবার বিকালে নিজ বাড়িতে ফিরেছেন।
জানা যায়, হোসেন্দী চরপাড়া গ্রামের আলম মিয়ার করোনা উপসর্গ ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠায়। ১০ এপ্রিল আলম মিয়ার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ আসে। পরে তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৩-৪ দিন চিকিৎসা নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানের চিকিৎসা গ্রহণ শেষে সম্পূর্ণ সুস্থ্যতা লাভ করে তিনি ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামির মো. হাসিবুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ১ মে শুক্রবার কুর্মিটোলা হাসপাতাল থেকে আলমকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।