• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কৃষক বাঁচাতে কিশোরগঞ্জে কৃষক সমিতির স্মারকলিপি

কৃষক বাঁচাতে কিশোরগঞ্জে
কৃষক সমিতির স্মারকলিপি

# মোস্তফা কামাল :-

কৃষক ও কৃষি বাঁচানোর দাবিতে কিশোরগঞ্জের কৃষক সমিতি প্রধানন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে জেলা কৃষক সমিতির সভাপতি এনামুল হক ইদ্রিছ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দুর স্বাক্ষরে দেয়া স্মারকলিপিতে বলা হয়েছে, বিশেষজ্ঞদের অভিমত, বিশ্বব্যাপী করোনা সঙ্কটের কারণে অর্থনীতিতে ভয়াবহ মন্দায় আগামীতে রপ্তানি ও প্রবাসীদের রেমিটেন্স খাতে ধ্বস নামবে। ফলে আগামীতে কৃষিই অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। সেই কারণে সরকারের কাছে ৮ দফা দাবিনামা তুলে ধরা হয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে, বোরো ফসল নিরাপদে ঘরে তোলার জন্য হার্ভেস্টার প্রদান এবং বেসরকারী হার্ভেস্টারের মূল্য নির্ধারণ করা। সবজি চাষী, পোল্ট্রি, ডেয়রি ও গবাদি পশুর খামারিদের ২ ভাগ সরল সুদে ঋণ পদান, প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে ২০ লাখ টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয়, আখচাষীদের পাওনা ২শ’ কোটি টাকা পরিশোধ, বিভিন্ন এলাকায় অনাবাসী ক্ষেতমজুরদের স্বাস্থ্য পরীক্ষা ও ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা চালু করা ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *