• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

স্বামী নেই বলে তিনি রেশন কার্ড পাবেন না

ভিক্ষা করেও চলছে না সংসার
স্বামী নেই বলে তিনি রেশন কার্ড পাবেন না

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ পৌর এলাকার এ বৃদ্ধা আমেনা (৬৫) স্বামী হারিয়েছেন প্রায় ৩০ বছর আগে। পেশা ভিক্ষা হলেও এখন করোনা সঙ্কটের কারণে ভিক্ষা করেও সংসার চলছে না। গিয়েছিলেন পৌর পরিষদের এক কর্মকর্তার কাছে একটা রেশন বার্ড বা সাহায্যের কোন একটা কার্ড পাওয়া যায় কি না। তিনি বলে দিয়েছেন, ‘তোমার স্বামী নেই। তাই তোমার কার্ড হবে না’! পৌরসভার ৪ নং ওয়ার্ডের শোলাকিয়া গাছবাজার এলাকায় আমেনার বাড়ি হলেও নিজের একটু ভিটেও নেই। থাকেন অন্যের জায়াগায়। কোন ছেলে নেই। দু’টি ছোট্ট মেয়ে সন্তান রেখে স্বামী মাহমুদ মারা গেছেন। এখন আমেনার পেশা ভিক্ষা হলেও করোনা ভীতির কারণে কিছুদিন কড়াকড়ি ছিল, ঘর থেকে বেরোতে পরেননি। বিভিন্ন পাড়া-মহল্লায়ও অন্য এলাকার কাউকে ঢুকতে দেয়া হতো না। খুব কষ্টে দিন কেটেছে। কয়েকদিন ধরে মানুষের মধ্যে একটু ঢিলেঢালা ভাব চলে এসেছে। রাস্তায় লোক চলাচল বেড়ে গেছে। তাই আমেনাও ঘর থেকে বেড়িয়েছেন পুরনো পেশার তাগিদে। তবে মাস্ক পরে বেরিয়েছেন! একটি মহল্লায় ভিক্ষা করতে দেখে এ প্রতিনিধি আমেনার সঙ্গে কথা বলতে গেলে তিনি তার অসহায়ত্বের কথা, মনের এ দুঃখের কথাগুলো বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *