• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

ভৈরবে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যা করেছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার পৌর শহরের চন্ডিবের এলাকায় মোল্লা বাড়ির পাশে তার নিজ বাড়িতে ফ্যানের সাথে দড়িতে ঝুলে সে আত্মহত্যা করে। সে মৃত মফিজ উদ্দিন মিয়ার ছেলে আসিফ মিয়া (১৯)। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে রাতে সে তার নিজ ঘরে ঘুমাতে গেলে দুপুর পর্যন্ত ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে পরিবারের সন্ধেহ হলে তার ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, পারিবারিক কলহের জেরে আসিফ আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবী। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১ টার মধ্যে সে আত্মহত্যা করে থাকতে পারে। আসিফ ভৈরবের আলোচিত রমজান হত্যা মামলার একজন আসামী ছিল। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *