• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে আরো ৭ জন করোনা জয় করলেন

কিশোরগঞ্জে আরো ৭ জন
করোনা জয় করলেন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা জয় করে বৃহস্পতিবার ছাড়পত্র পেয়েছেন আরো ৭ জন। এ নিয়ে জেলায় মোট ১৪ জন করোনা জয় করেছেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, মহাখালীর আইপিএইচ ল্যাবে ২৬ এপ্রিল সারা জেলা থেকে ১২৯টি নমুনা পাঠানো হয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার পাঠানো পরীক্ষার ফলাফলে ১২৬টি নমুনা নেগেটিভ এসেছে। এদের মধ্যে ৭টি নমুনা পর পর দু’বার নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। আর পজিটিভ এসেছে তাড়াইল উপজেলার দু’টি ও কটিয়াদী উপজেলার একটি নমুনা। বৃহস্পতিবার পর্যন্ত কিশোরগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ১৮২ জন। এদের মধ্যে মারা গেছেন চারজন। উপজেলাওয়ারি হিসাব থেকে দেখা যায়, বৃহস্পতিবার পর্যন্ত সদর উপজেলায় ১৭ জন, হোসেনপুরে ৩ জন, করিমগঞ্জে ১৬ জন, তাড়াইলে ২৬ জন, পাকুন্দিয়ায় ৪ জন, কটিয়াদীতে ১৩ জন, কুলিয়ারচরে ১০ জন, ভৈরবে ৪৪ জন, নিকলীতে ৫ জন, বাজিতপুরে ৬ জন, ইটনায় ১১ জন, মিঠামইনে ২৪ জন এবং অষ্টগ্রামে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *