চলমান করোনা সঙ্কটে বাড়তি দামে পণ্য বিক্রি করাসহ নানা অপরাধে জেলার বিভিন্ন উপজেলার ৯৮ জনকে ভ্রাম্যমাণ আদালত মোট ৫ লাখ ৬৯ হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ এপ্রিল বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে ১৩ জনকে ৬০ হাজার ৭শ’ টাকা, হোসেনপুরে ৯ জনকে ৩ হাজার ২শ’ টাকা, পাকুন্দিয়ায় ১৮ জনকে ২৪ হাজার ১শ’ টাকা, নিকলীতে ৬ জনকে ১২শ’ টাকা, ভৈরবে ৩৩ জনকে ৪ লাখ ৭৪ হাজার ৫শ’ টাকা, তাড়াইলে ৬ জনকে ৩ হাজার টাকা, মিঠামইনে ৮ জনকে ১৬শ’ টাকা, অষ্টগ্রামে ৪ জনকে ৬শ’ টাকা এবং ইটনায় একজনকে ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সেনা সদস্যসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ জেলা শহরসহ বিভিন্ন এলাকার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ শৃঙ্খলা বিধানে কাজ করছেন।