• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কটিয়াদীতে ৪৭ বস্তা সরকারি চাল জব্দের মামলাটি নেবে দুদক

কটিয়াদীতে ৪৭ বস্তা
সরকারি চাল জব্দের
মামলাটি নেবে দুদক

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদীতে ঈদুল আজহার দু’দিন আগে গত ৮ জুলাই ভোরে মুমুরদিয়া ডাঙ্গি এলাকা থেকে চান্দপুর ইউনিয়নের জন্য বরাদ্দ ৪৭ বস্তা সরকারি চাল ট্রাক্টরযোগে পাচারকালে পুলিশ আটক করেছিল। গ্রেফতার করেছিল ট্রাক্টর চালক আব্দুর রহমান ও হেলপার মো. সজিবকে। তখন ট্রাক্টরে থাকা চান্দপুর এলাকার শরীফ মিয়া নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়। এ বিষয়ে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করে সেটি মামলা রুজুর জন্য দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
১২ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃংখলা কমিটির সভা ছিল। সেখানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল জানিয়েছেন, চালের বস্তাগুলোর গায়ে এগুলোকে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ বলে লেখা রয়েছে। ৪৭ বস্তায় ৫০ কেজি করে মোট ২ হাজার ৩৫০ কেজি, অর্থাৎ ২ টন ৩৫০ কেজি চাল রয়েছে। এদিকে কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন জানিয়েছেন, এ ঘটনায় দুদকের আইনে মামলা হবে। ফলে থানায় একটি সাধারণ ডায়রি করে এর কপি দুদক জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।
দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন এ প্রতিনিধিকে জানিয়েছেন, তিনি কটিয়াদী থানা থেকে ১২ জুলাই মঙ্গলবার দুপুর ২টা ১২ মিনিটে চাল জব্দ সংক্রান্ত জিডির কপি পেয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সেটি মামলা রুজুর অনুমতির জন্য দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। সেখান থেকে অনুমোদনের জন্য দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রধান কার্যালয় থেকে অনুমোদন পাবার পরই মামলা রুজু করে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেবেন বলে উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *