• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের মুহাদ্দিস লুৎফর রহমান ছেলের কাচির আঘাতে আহত আদালতে সোপর্দ

মাওলানা লুৎফর রহমান ও ছেলে মুহাইমেন

কিশোরগঞ্জের মুহাদ্দিস
লুৎফর রহমান ছেলের
কাচির আঘাতে আহত
আদালতে সোপর্দ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও পুরাতন কাচারি মাসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমানকে (৬৫) তার মাদকাসক্ত ছেলে মুহাইমেন (২৫) কাচি দিয়ে বুকে আঘাত করেছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলে মুহাইমেনকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রান্ত ভদ্রের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার এসআই ফারুক আহমেদ।
সোমবার (১১ জুলাই) রাতে মাওলানা লুৎফর রহমান শহরতলির মারিয়া এলাকার নিজ বাসায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন বলে খবর রটেছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকারের নেতৃত্বে পুলিশ দল গিয়ে ঘটনার আলামত বুঝে মাদকাসক্ত ছেলে মুহাইমেনকে (২৫) আটক করেন। এসময় মুহাইমেন পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তিতে বলেন, তিনি কিছুদিন আগে বাবাকে চাপ দিয়েছিলেন তাকে বিদেশ পাঠানোর জন্য। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়েছিল। এর জের ধরেই মুহাইমেন কাচি দিয়ে বাবার বুকে আঘাত করেন। কাচিটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মোস্তাক সরকার। এ ঘটনায় ভিকটিমের একই নামের জামাতা লুৎফর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *