কিশোরগঞ্জে পুকুরে মহিলাদের গোসল করাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে এক হোটেল ব্যবসায়ী খুন হয়েছেন। সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, বৌলাই ইউনিয়েনের উত্তর কুড়েরপাড় গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে নিহত হোটেল ব্যবসায়ী উজ্বলের (৩০) সঙ্গে তার চাচাত ভাই সুলতানসহ কয়েকজনের পারিবারিক পুকুরে বাড়ির মহিলাদের গোসল করাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এর জের ধরে আজ ২৯ এপ্রিল বুধবার দুপুরে উজ্বলকে ছুরিকাঘাত করলে তিনি হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানিয়েছেন, এলাকার গাবতলি বাজারে উজ্বল হোটেল ব্যবসা করতেন।