• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মুহাদ্দিস মাও. লুৎফর রহমান ছুরিকাহত

কিশোরগঞ্জে মুহাদ্দিস মাও.
লুৎফর রহমান ছুরিকাহত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও পুরাতন কাচারি মাসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমানকে (৬৫) অজ্ঞাত দুর্বৃত্তরা বুকে ছুরিকাঘাত করেছে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলেমদের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১১ জুলাই) মাগরিবের নাজামের পর শহরতলির মারিয়া এলাকায় আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা সংলগ্ন বাসায় ঢুকে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *