• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সহপাঠিদের সাথে বিলে গোসল করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসার শিক্ষার্থী, ২৪ ঘণ্টা পর উদ্ধার

# রাজীবুল হাসান :-

সহপাঠিদের সাথে বিলে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রায়হান মিয়া। ঘটনার ২৪ ঘণ্টা পর উদ্ধার।
নিহত হাফেজ রায়হান মিয়া ভৈরব উপজেলার মৌটুপী মনহরপুর এলাকার মো.মাসুদ মিয়ার ছেলে। সে কমলপুর মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। আজ ৯ জুলাই শনিবার সকাল এগারোটার দিকে ভৈরব উপজেলার মৌটুপী গ্রামের মনহরপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল ৮ জুলাই শুক্রবার বেলা ১২টার দিকে মৌটুপীর নিজ বসত বাড়ির পিছনের দিকে বর্ষার বিলের পানিতে সহপাঠিদের সাথে গোসল করতে নামে। পরে সাঁতার কাটতে কাটতে একটা সময় হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। মাদ্রাসা শিক্ষার্থী তলিয়ে যাবার খবর পেয়ে ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ ৬ ঘণ্টা খোঁজাখুজি করেও সন্ধান করতে পারেনি। পরর্বতী নিখোঁজের পর দিন শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় কয়েক ঘণ্টা খোঁজাখুজির পর বিলের পানি থেকে উদ্ধার করে।
নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই আব্দুর রহমান জানান, কোরবানীর ঈদের ছুটিতে দাদার বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে আসেন ছোট ভাই রায়হান। শুক্রবার দুপুরের দিকে বসত বাড়ির পিছনের দিকে বর্ষার পানিতে সহপাঠিদের সাথে গোসল করতে যায়। এর কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ ছিলো। নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্থানীয় জেলেদের সহযোগিতায় মরদেহ খুঁজে পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব বাজার নদী ফায়ার স্টেশনের ইনচার্জ আজিজুল হক রাজন বলেন, ঘটনার দিনই খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌচ্ছে ৬ ঘণ্টা খোঁজাখুজি করে বিলের পানিতে মরদেহ খোঁজে পায়নি। পরে আজ শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা জাল ফেলে বিলের পানি থেকে মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *