কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী কর্তৃক সরকারি উপবরাদ্দের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌর এলাকার মোট ৫১ হাজার ২১টি কর্মহীন নিম্ন আয়ের পরিবারের মধ্যে মোট ৫১০ টন ২১০ কেজি চাল ও ১ কোটি ৩ লাখ ৪৪ হাজার ৩২৮ টাকা বিতরণ করা হয়েছে। এই ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।