• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবের করোনা যোদ্ধা এসআই চাঁন মিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

ভৈরবের করোনা যোদ্ধা এসআই
চাঁন মিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

# মোস্তফা কামাল :-

ভৈরব থানার সাব ইন্সপেক্টর মো. চাঁন মিয়া করোনা যুদ্ধ জয় করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানিয়েছেন, ময়মনসিংহের মুক্তাগাছার নন্দিবাড়ি এলাকার মো. নায়েব আলীর ছেলে চাঁন মিয়া গত ৯ এপ্রিল আকস্মিক শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর সিভিল সার্জন কার্যালয় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষায় পাঠালে ১০ এপ্রিল ‘কোভিড-১৯’ পজিটিভ রিপোর্ট আসে। এদিনই বিকালে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় পর পর দু’বার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে চাঁন মিয়াকে আজ ২৮ এপ্রিল মঙ্গলবার ছাড়পত্র দিয়ে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে তাকে আরো ১০ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *