র্যাবের হাতে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী হৃদয় -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে র্যাবের হাতে ২ হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, র্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২৪ জুন শুক্রবার দুপুরে শহরতলির নতুন কারাগার মোড় এলাকায় একটি মোটর সাইকেলকে চ্যালেঞ্জ করে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও এলাকার হবি মিয়ার ছেলে হৃদয় মিয়াকে (২২) গ্রেফতার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হচ্ছে।