কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের পক্ষ থেকে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনম নৌশাদ খানের নেতৃত্বে একটি দল আজ ২৪ জুন শুক্রবার ইটনার জয়সিদ্ধি ও এলংজুড়িসহ বিভিন্ন এলাকায় গিয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করে। এসময় মেডিক্যাল কলেজের অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।