• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৯৫ জন নেগেটিভ বাতিল হয়েছে ১৯টি নমুনা

করোনায় মৃতের মা আলতু বেগম আবার পজিটিভ

কিশোরগঞ্জে ৯৫ জন নেগেটিভ
বাতিল হয়েছে ১৯টি নমুনা

# মোস্তফা কামাল :-

করোনা পরীক্ষায় কিশোরগঞ্জে সর্বশেষ ৯৫ জনের নমুনার নেগেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। সোমবার রাতে ঢাকা থেকে পাঠানো রিপোর্ট অনুসারে করিমগঞ্জে গত ৫ এপ্রিল রাতে করোনায় মৃত ব্যবসায়ী সেলিম মিয়ার মা আলতু বেগমের পর পর দু’বার পজিটিভ এসেছে। বাকি ৯৫ জনের নমুনা প্রথম পরীক্ষাতেই নেগেটিভ হয়েছে। এছাড়া ১৯টি নমুনা বাতিল করা হয়েছে। এগুলি আবার সংগ্রহ করে পাঠানো হবে। করিমগঞ্জের মৃত সেলিমের মা, স্ত্রী এবং ভাইয়ের নমুনা পরীক্ষায় গত ১১ এপ্রিল করোনা শনাক্ত হয়েছিল। সোমবারের রিপোর্টে সেলিমের মা আলতু বেগমের আবারো পজিটিভ রিপোর্ট এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *