• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে বন্যার্তদের চীনা কূটনীতিকের ত্রাণ

ত্রাণ বিতরণ করছেন চীনা কূটনীতিক ইয়ান হুয়ালং - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বন্যার্তদের
চীনা কূটনীতিকের ত্রাণ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হাওরের বন্যার্তদের মাঝে চীনা কূটনীতিক ত্রাণ বিতরণ করেছেন। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ও ডেপুটি চীফ মিশন ইয়ান হুয়ালং ২২ জুন বুধবার মিঠামইনে যান। এ সময় চীনের প্রতিনিধির সাথে ছিলেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন মশিউর আহমেদ। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কিশোরগঞ্জ-৪ আসনে এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। এরপর চীনা কূটনীতিক সংসদ সদস্যকে নিয়ে বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যার্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বন্যাপীড়িত মানুষের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেন। এছাড়া এ কূটনীতিক অষ্টগ্রামে মোঘল স্থাপত্য শৈলীতে নির্মিত কুতুবশাহী মসজিদ এবং হাওরের বিস্ময় অলওয়েদার সড়কও পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *