• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে মাদকের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উদ্যোগে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশানরা, সিদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রমুখ। কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে গ্রুপভিত্তিক মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক, এনজিও কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *