• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের ত্রাণ

বন্যার্তদের ত্রাণ সামগ্রি প্রদান করছেন ঢাকা বিভাগের কমিশনার মো. খলিলুর রহমান -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বন্যা দুর্গতদের
মাঝে বিভাগীয় কমিশনার
খলিলুর রহমানের ত্রাণ

# নিজস্ব প্রতিবেদক :-

ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান কিশোরগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন। তিনি আজ ২২ জুন বুধবার সকালে প্রথমে করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের বালিখলা এলাকায় গিয়ে দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রি তুলে দেন। এরপর তিনি মিঠামইনের গোপদীঘি ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় শিবিরে গিয়ে সেখানে আশ্রয় নেওয়া দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রি তুলে দেন। এসময় তিনি বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এর ওপর কারও হাত নেই। তবে সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে। সরকারের হাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রি রয়েছে। প্রয়োজনমত সরকার সেগুলি দুর্গতদের মাঝে বিতরণ করবে। পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানসহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *