• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জের করোনাযোদ্ধা ডাক্তার সুস্থ হয়ে এখন হাসপাতাল থেকে বাসায়

করিমগঞ্জের করোনাযোদ্ধা ডাক্তার সুস্থ
হয়ে এখন হাসপাতাল থেকে বাসায়

# মোস্তফা কামাল :-

করিমগঞ্জ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরিফ আহমেদ জনি করোনার সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে আজ ২৭ এপ্রিল সোমবার বাসায় ফিরেছেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার রাতে ঢাকা থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে তাকে দ্বিতীয়বারের মত নেগেটিভ ঘোষণা করেছে। তবে তাকে আরো ১৪ দিন নিজ বাসায় আইসোলেশনে থাকতে হবে। তিনি ছাড়া আরো ১৩ জনের নেগেটিভ এসেছে। তবে তাদেরকে আবারো নমুনা পরীক্ষা করে এরপর সিদ্ধান্ত নেয়া হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। তিনি আরো জানান, ডা. আরিফ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে ভর্তি ছিলেন। এখানে আরো অন্তত ৬ জনের দ্বিতীয়বার নেগেটিভ এসেছে। তবে কিছু সন্দেহের কারণে তাদের তৃতীয়বার নমুনা পরীক্ষা করিয়ে নেগেটিভ আসলে ছাড়পত্র দেয়া হবে। ডা. আরিফসহ যারা এখনো হাসপাতালে ভর্তি, তাদেরকে উর্ধতন কর্তৃপক্ষের গাইডলাইন অনুসারে অক্সিজেনসহ হাইড্রোক্লোরোকুইন ও এডিট্রোমাইসিন দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। আর যারা বাসায় চিকিসাধীন, তাদেরকে সংক্রমেণের মাত্রা অনুসারে বিভিন্ন মাত্রায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *