মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হল ধন-সম্পদ। সম্পদ ব্যতীত ছোট্ট একটি পরিবার পরিচালনাও দুঃসাধ্য। এই কারণে প্রত্যেক বনু আদমকেই প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য আয়-রোজগারের পথ অবলম্বন করতে হয়। আর আয়-রোজগার করতে গিয়ে কতক লোক হালাল পথে উপার্জনের মাধ্যমে এবং তার হক আদায়ের ফলে তথা আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করে। পক্ষান্তরে অধিকাংশ লোক দুনিয়ার মোহে জড়িয়ে পড়ে এবং তারা যেকোন মূল্যে ধন-সম্পদ হাছিল করতে চায়। ফলে হারাম পথে উপার্জন করে এবং হারামভাবে সম্পদের ব্যবহার করে দুনিয়া ও আখিরাত উভয়ই হারায়। বস্তুতঃ ধন-সম্পদ হলো জীবন ধারণের প্রয়োজনীয় একটি উপকরণ। ইসলামী শরীয়তে যেমনভাবে বৈধভাবে সম্পদ উপার্জন ও ব্যয়ের নির্দেশ এসেছে। ঠিক তেমনভাবে কোন ধরণের অন্যায়ের আশ্রয় না নিয়ে প্রয়োজনীয় সম্পদ সঞ্চয়ের প্রতি পরোক্ষভাবে উৎসাহও দেওয়া হয়েছে। যেমন, একটি হাদিসে এসেছে যে, সা’দ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কায় রোগগ্রস্থ হলে রাসূল (সা.) আমার শশ্রƒষার জন্য আসেন। আমি বললাম, আমার তো ধন-সম্পদ আছে। সেগুলো আমি ওসিয়ত করে যাই, ২. তিনি বললেন, না। আমি বললাম, তাহলে অর্ধেক ২. তিনি বললেন, না। আমি বললাম, তবে এক-তৃতীয়াংশ ২. তিনি বললেন, এক-তৃতীয়াংশ করতে পার। আর এক-তৃতীয়াংশই তো বেশী। ওয়ারিশরা মানুষের কাছে হাত পেতে পেতে ফিরবে তাদেরকে এরকম ফকির অবস্থায় ছেড়ে যাওয়ার চেয়ে তাদেরকে বিত্তবান অবস্থায় রেখে যাওয়া উত্তম। আর যাই তুমি খরচ করবে, তা-ই তোমার জন্য সদকা হবে। এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে, সেটাও। (বুখারীঃ ৫৩৫৪)
অন্য আরেকটি হাদীসে এসেছে, রাসূল (সা.) বনু নাযীরের যেই সম্পদ ‘ফায়’ হিসেবে (তথা যুদ্ধ ছাড়া) পেয়েছিলেন সেখান থেকে তিনি তাঁর পরিবারকে এক বছরের খরচ দিয়ে দিতেন আর বাকীটা আল্লাহর রাস্তায় জিহাদের প্রস্তুতির জন্য হাতিয়ার ও ঘোড়া ইত্যাদিতে ব্যয় করতেন। (বুখারী: ২৯০৪, ৪৮৮৫)
এছাড়াও প্রয়োজনীয় সম্পদ সঞ্চয় করা বৈধ বলেই তো সম্পদের উত্তরাধিকার সংক্রান্ত আইন ইসলামী শরীয়তে এসেছে। যাকাতের মত বিধান দেওয়া হয়েছে।
অতএব, পরিশেষে বলা যায় যে, কোন ধরণের অন্যায়ের আশ্রয় না নিয়ে প্রয়োজনীয় সম্পদ সঞ্চয়ের প্রতি ইসলাম উৎসাহিত করে।
বাস্তব প্রেক্ষাপট সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। প্রতিদিনই কেউ না কেউ মৃত্যুবরণ করছে। কে বাঁচে কে মরে তা আল্লাহই ভাল জানেন। এই করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। এখানে একটি কথা বলতে চাই করোনা ভাইরাসের কারণে দেশের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও ২৫ মার্চ থেকে ধর্মীয়প্রতিষ্ঠানসহ সব ধরণের যানবাহন, অফিস আদালত ও সাধারণ মানুষের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দিতে না দিতেই সরকারের পক্ষ থেকে ও বিভিন্ন এলাকার ধর্নাঢ্য ও সামাজিক ব্যক্তিবর্গ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে চলছেন। আমাদের সমাজের নিম্ন আয়ের লোকজন যদি নিজেদের আয় থেকে সঞ্চয়ের মানসিকতা রাখতেন, তাহলে হয়তোবা নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষদের কিছুটা হলেও সঞ্চয় থাকতো। আর ওই সঞ্চয় দিয়ে ১ থেকে ২ মাস অনায়াসে চলে যেতে পারতেন। তাহলে সরকার অথবা বিত্তবানদের সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হতো না। এতে করে নিজেরাও সাবলম্বী থাকতেন আর সরকার ও বিত্তবানদের উপর সাহায্যের চাপ কম থাকতো। আসুন আমরা সবাই এই করোনা ভাইরাসকে মানসিক শক্তি দিয়ে প্রতিহত করি। সরকারের নিয়ম মেনে চলি। সবাই ঘরে থাকি।
প্রচারে : আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), ভৈরব।
জুমার বয়ান পেতে ইউটিউবে সার্চ দিন: straightway24