• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

এখনো কিশোরগঞ্জে অনেকেই মাস্ক ছাড়া ঘুরছেন বাজার করছেন

রিকশা চালকের মাস্ক আছে, সবজিওয়ালার নেই। অটোচালকের কিশোরটিরও মাস্ক নেই। ছবিটি রোববার সকালে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার থেকে তোলা। -পূর্বকণ্ঠ

এখনো কিশোরগঞ্জে অনেকেই
মাস্ক ছাড়া ঘুরছেন বাজার করছেন

# মোস্তফা কামাল :-

বার বার সতর্ক করার পরও, প্রশাসনের নোটিশ জারির পরও এখনো কিশোরগঞ্জে অনেকেই রাস্তায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন। এমনকি অনেকে জনবহুল জায়গা বাজারেও যাচ্ছেন। দিব্বি কেনাকাটা করছেন, ব্যবসা করছেন। অনেকে মাস্ক রাখলেও সেটা দিয়ে নাক-মুখ না ঢেকে থুতনিতে নামিয়ে রাখছেন। এরকম চিত্র হরহামেশাই চোখে পড়ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৩ এপ্রিল জনসাধারণের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করা হয়েছিল। তাতে ‘কোভিড-১৯’ ভাইরাস মোকাবেলায় সবার জন্য পরদিন ২৪ এপ্রিল শুক্রবার থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। কেউ এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা হিসেবে অর্থদণ্ড করা হবে বলেও জানিয়ে দেয়া হয়েছিল। কিন্তু এর পরও বহু মানুষের মাঝেই এই সচেতনতাটুকু পরিলক্ষিত হচ্ছে না। কেবল প্রশাসনের নোটিশ নয়, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের দেশের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও মাস্ক না পরার ভয়াবহ পরিণতির কথা বার বার স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। এরপরও যেন কিছু মানুষের টনক নড়ছে না।
আজ ২৬ এপ্রিল রোববার সকালে জেলা শহরে দেখা গেছে, কয়েকজন খুচরা সবজি বিক্রেতা বড়বাজারের পাইকারি হাট থেকে শাকসবজি কিনে রিকশায় করে অন্যান্য বাজারে নিয়ে যাচ্ছেন। দেখা গেছে, রিকশাচালকের মাস্ক আছে, কিন্তু সবজি ব্যবসায়ীর মাস্ক নেই। নির্বিকার রিকশায় মালামালসহ বসে অন্য হাটে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন। আবার কয়েকজন অটোচালক এবং যাত্রীকেও মাস্ক ছাড়া দেখা গেছে। কেউ কেউ আবার মাস্ক টিকই রেখেছেন। কিন্তু নাক-মুখ না ঢেকে থুতনিতে নামিয়ে রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *