• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নরসিংদীর নারায়ণপুরে আল- আরাফাহ ইসলামী ব্যাংক লি. এর এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

# আলহাজ্ব সজীব আহমেদ :-

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি. ভৈরব শাখার অধীনে ব্যাংকের ৬১৮তম এজেন্ট আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ মে সোমবার সকালে নরসিংদী জেলার বেলাবো উপজেলার নারায়নপুর বাজারে এ ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা নিবাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীন।
এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম উদ্বোধন করেন, বেলাবো উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের ভৈরব শাখার ব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম মাহমুদ।
বক্তারা বলেন, ব্যাংকিং সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার প্রয়াস হিসেবেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চলছে। আশা করি এই এজেন্ট আউটলেট এর মাধ্যমে অত্র এলাকার ব্যাংকিং সুবিধা বঞ্চিত লোকজন আজ হতে ব্যাংকের সকল সুবিধা ভোগ করতে পারবেন। সবশেষে উপস্থিত সকলে এই এজেন্ট ব্যাংকিং এর মঙ্গল কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *