• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ইটনায় নৌকাডুবিতে নারীর লাশ উদ্ধার, শিশু নিখোঁজ

ইটনায় নৌকাডুবিতে নারীর
লাশ উদ্ধার, শিশু নিখোঁজ

# নিজস্ব প্রতিবেদক :-

ইটনার ধনু নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে এক শিশু। আজ ৩১ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মিঠামইনের ঢাকী এলাকা থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা করিমগঞ্জের চামড়া বন্দরে যাবার সময় ইটনার এলংজুড়ি এলাকায় ধনু নদীতে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়। এসময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ঢাকী ইউনিয়নের মুন্সিহাটি গ্রামের মৃত ছালেক মিয়ার স্ত্রী মহল বেগম (৫০) নৌকার ভেতর আটকে পড়ে মারা যান। আর পার্শ্ববর্তী চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ৩ বছরের ছেলে সোহান নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে নৌকাটি উদ্ধার করলে এর ভেতর মহল বেগমের মৃতদেহ পাওয়া যায়। আর নিখোঁজ শিশু সোহানকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *