• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরের গোবিন্দপুরে দু’হাত হারা শ্রমিক রিটন দু’লাখ টাকা পেয়েছেন

হোসেনপুরের গোবিন্দপুরে
দু’হাত হারা শ্রমিক রিটন
দু’লাখ টাকা পেয়েছেন

# মোস্তফা কামাল :-

বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে দু’হাত হারানো হোসেনপুরের গোবিন্দপুরের নির্মাণ শ্রমিক রিটন মিয়াকে আজ ৩১ মে মঙ্গলবার ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৪ লাখ টাকার মধ্যে দু’লাখ টাকা প্রদান করা হয়েছে। আরও আড়াই লাখ টাকা কোরবানির ঈদের পর প্রদান করা হবে বলে বিল্ডিং মালিক আজিজুল হক এ প্রতিনিধিকে জানিয়েছেন।
গত ২২ জানুয়ারি গোবিন্দপুরে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দু’টি হাতই কাটা গেছে নির্মাণ শ্রমিক রিটন মিয়ার। মর্মান্তিক এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজের উপস্থিতিতে তার কার্যালয়ে গত ১৯ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, শ্রমিক নেতৃবৃন্দ ও বিল্ডিং মালিককে নিয়ে এক সভায় সিদ্ধান্ত হয়েছিল, বিল্ডিংয়ের মালিক বিদ্যুৎ বিভাগের কর্মচারী আজিজুল হক ক্ষতিপূরণ বাবদ রিটন মিয়াকে সাড়ে ৪ লাখ টাকা দেবেন। এর মধ্যে ঈদুল ফিতরের আগে দেবেন দু’লাখ টাকা, বাকি আড়াই লাখ টাকা দেবেন ঈদের পর। কিন্তু মালিক টাকা দিতে গরিমসি করছিলেন। স্থানীয় কিছু টাউট অল্প কিছু টাকা দিয়ে মালিককে বাঁচানোর চেষ্টায় লিপ্ত ছিল বলেও অভিযোগ উঠেছিল।
এসব ঘটনার বিবরণ দিয়ে দু’হাত কাটা শ্রমিক রিটন মিয়ার ছবিসহ দৈনিক পূর্বকণ্ঠ অনলাইন ও প্রিন্ট ভার্সনে দু’বার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজ মঙ্গলবার বিল্ডিং মালিক আজিজুল হক শ্রমিক রিটন মিয়াকে দু’লাখ টাকা প্রদান করেছেন। আজিজুল হক মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানিয়েছেন, তিনি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে সময় চাইবেন। বাকি আড়াই লাখ টাকা তিনি কোরবানির ঈদের পর পরিশোধ করবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *