• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী পালিত

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে ৩০ মে সোমবার দুপুরে উপজেলার হাপানিয়া এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র সভাপতি এসএএম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল হক জর্জ মিয়ার যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো. তৌফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান মাসুদ, আবদুস ছাত্তার, সাইফুল ইসলাম হীরা, মো. এরফান উদ্দিন, মো. এমদাদুল হক মাসুদ, মো. আজগর ফারুক টিপু, মো. রফিকুল ইসলাম তারা মিয়া, মো. মানছুরুল হক বাবুল, আবদুল কদ্দুছ, এমদাদুল হক ভুলু প্রমুখ।
পরে জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীদের রুহের মাগফেরাত এবং খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া শেষে দুস্থ্যদের মাঝে তবারক বিতরণ করে বিএনপি’র নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *