• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎকণ্ঠায় ভোট গ্রহণ সম্পন্ন

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে শ্রীনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যনেলে দুইজন নারীসহ ১০ জন অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই ভোটারদের দুয়ারে দুয়ারে যান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এই নির্বাচনকে সামনে রেখে ভোটার ও এলাকাবাসীদের মধ্য যেমন ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। তেমনি দুটি গ্রুপের মধ্যে ভোট গ্রহণের দিন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় উৎকণ্ঠায় ছিলেন তারা। অবশেষে শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করে উপজেলা প্রশাসন।
জানাগেছে, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য হিসেবে আকলিমা বেগম নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ অভিভাবক সদস্য হিসেবে ডা. আহম্মদ আলী, আব্দুল আওয়াল, মো. ইব্রাহিম মিয়া ও মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
স্থানীয়রা জানায়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনকে সামনে রেখে দুই আওয়ামী লীগ নেতা দুটি প্যানেল ঘোষণা করেন। একটি প্যানেলের নেতৃত্ব দেন, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার ও অন্য প্যানেলের নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক হোসেন। দুটি প্যানেলে দুইজন নারীসহ ৫ জন করে ১০ জন প্রতিদ্বন্দ্বিতায় নামেন। এরমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার প্যানেলের একজন নারীসহ চারজন বিজয়ী হন। বিপরীতে অ্যাডভোকেট মোস্তাক হোসেন প্যানেলে মাত্র একজন বিজয়ী হয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম বলেন, নির্বাচনে বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৪০ জন। এরমধ্যে শতকরা ৮০% বেশি ভোট কাস্ট হয়েছে। এছাড়াও নির্বাচন চলাকালীন সময়ে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বা নিয়ন্ত্রণে রাখতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ছিল তৎপর। ফলে শান্তিপূর্ণভাবে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা সক্ষম হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *