• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার ৪ শত টাকা জরিমানা

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে
৫ হাজার ৪ শত টাকা জরিমানা

# ওমর ফারুক খান জনি :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখা, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিতকরণে সচেতনামূলক কার্যক্রম করে ৫ হাজার ৪ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ এপ্রিল শনিবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। এই সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলায় পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখা এবং করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে হোসেনপুর বাজার, রামপুর বাজার, আশুতিয়া বাজার, গলাচিপা বাজার এবং ঠাডারকান্দা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং করোনা প্রতিরোধে এই ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
Chat Conversation End


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *