• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বেসরকারি ২৬টি অনিবন্ধিত স্বাস্থ্য প্রতিষ্ঠানে তালা

কিশোরগঞ্জে বেসরকারি
২৬টি অনিবন্ধিত স্বাস্থ্য
প্রতিষ্ঠানে তালা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগ ২৯ মে রোববার জেলাব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলার বেসরকারি ২৬টি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে। রোববারই সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক বরাবরে স্মারকমূলে চিঠি দিয়ে এসব প্রতিষ্ঠানের তালিকা পাঠিয়েছেন।
বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলো হলো কিশোরগঞ্জ সদরের পুলিশ লাইনস সংলগ্ন ময়মনসিংহ রোডের কিশোরগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতাল, বড়পুল চক্ষু হাসপাতাল, চরপাড়া এলাকার মুক্তি ডায়াগনস্টিক সেন্টার, পুলিশ লাইনস সংলগ্ন ময়মনসিংহ রোডের মেডিক্যাল হেলথ সেন্টার ও হোসেনপুর রোডের বটতলা এলাকার হোসাইন হেলথ কেয়ার। কুলিয়ারচরের স্টেশন রোড মাদ্রাসা মার্কেটের জেপিএস ডায়াগনস্টিক সেন্টার, অলিভ ডায়াগনস্টিক সেন্টার ও দাড়িয়াকান্দি এলাকার কুলিয়ারচর জেনারেল হাসপাতাল। বাজিতপুরে সরারচর বাজারের দিলোয়ারা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল হেলথ সেন্টার ও রাবারকান্দি এলাকার বোরহান ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেন্ট সেন্টার। করিমগঞ্জে উপজেলা পরিষদ রোডের জাস্টভিশন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল রোডের দি ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার। কটিয়াদী সদরের মসজিদ মার্কেটের শারমিন ডায়াগনস্টিক সেন্টার, করগাঁও এলাকার আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ও বানিয়াগ্রাম এলাকার আলফা ডায়াগনস্টিক সেন্টার। পাকুন্দিয়ায় মঠখলা এলাকার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। তাড়াইলে হাসপাতাল রোডের দি ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, দি হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেন্ট সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার ও রাউতি পুরুরা বাজারের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার। ভৈরবে কমলপুর মধ্যপাড়া এলাকার স্বদেশ হাসপাতাল প্রা. লি., একই এলাকার আল নূর মেডিক্যাল সেন্টার, নিউটাউন ভৈরব বাসস্ট্যান্ড এলাকার ভৈরব নিউ লাইফ মেডিকেল সেন্টার, চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকার হাজী হাসমত মেডিকেল সেন্টার ও দুর্জয় মোড়ের নূরজাহান মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *