• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অনিবন্ধনকৃত পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

# রাজীবুল হাসান :-

ভৈরবে অনিবন্ধনকৃত পাঁচটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ ২৯ মে রোববার বিকেলে সরকারি নিদের্শনা অনুযায়ী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশে ভৈরবে এই অভিযান পরিচালিত হয়েছে।
কার্যক্রম বন্ধকৃত হাসপাতালগুলো হল, ভৈরব পৌর শহরের নিউ টাউন এলাকার স্বদেশ হাসপাতাল (প্রা.), আল নূর মেডিকেল সেন্টার, চন্ডিবের এলাকার হাজী আসমত আলী মেডিকেল সেন্টার, ভৈরবপুর এলাকার ডাক্তারখানা মেডিকেল সেন্টার, এছাড়া বাসস্ট্যান্ড এলাকার ডা. সফিকুর ইসলাম মালিকাধীন নুরজাহান মেডিসিন এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে অনলাইন নিবন্ধনে না থাকায় সিলগালা করা হয়েছে।
এছাড়া অভিযানে আরো দুটি ডায়াগনস্টিক সেন্টার ভৈরব বাজারে মুন্সি মেডিকেল হল,
সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন করেন। যেসব সেন্টারে অনলাইন নিবন্ধনে আবেদন করার কাগজ থাকায় তাদের কার্যক্রম বন্ধ করেনি। পরবর্তীতে যদি তাদের নিবন্ধন সম্পূর্ণ না করে তাহলে সেসব হাসপাতালেরর কার্যক্রম বন্ধ করে দিবেন বলে সতর্ক করে দেন।
এই অভিযানে পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। এছাড়া অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানার পুলিশ সদস্যরা।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, সরকারি নির্দেশ মতে যে সকল ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার সরকারের নিয়মানুযায়ী অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করেনি। সে সকল পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে। তাদেরকে অতি দ্রুত সরকারি নির্দেশনা মতে অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করে পুনরায় তাদের কার্যক্রম চালু করতে নির্দেশ প্রদান করেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, ভৈরবে অসংখ্য প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তাদের মধ্য কয়েকটি হাসপাতাল অনলাইনে নিবন্ধন করেনি। সেজন্যই সরকারি নির্দেশ মতে আজকে অভিযান পরিচালনা করে নিবন্ধনহীন পাঁচ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। তবে প্রাইভেট হসপিটালগুলি মনিটরিং করার জন্য এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *