• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

নিসচা ভৈরব শাখা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি লাভ

# মো. রিয়াদ হোসেন :-

নিরাপদ সড়ক আন্দোলন ও বাস্তবায়নে অসামান্য অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা’কে ২৮ মে শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে নিসচার ৯ম জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠানে শ্রেষ্ঠ শাখা হিসেবে সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন নিসচা ভৈরব শাখার সভাপতি এস এম বাকী বিল্লাহ ও নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ। নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা দীর্ঘদিন যাবৎ সড়ক দুর্ঘটনা রোধকল্পে সড়কের শৃঙ্খলা ফেরাতে নানামূখী সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নিসচা সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সংগঠনটি সকলের কাছে সমাদৃত। সেই সাথে সড়ক নিরাপদ করার কার্যকর কর্মসূচি বিভিন্ন মহলের অকুণ্ঠ সমর্থন লাভ করেছে। যার ফসল হিসেবে আমাদের বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস সমূহ পালন, পরিবহন চালকদের প্রশিক্ষণ, পরিবহন সংশ্লিষ্ট সকল সেক্টরের ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটি এবং পথচারীদের সচেতন করার লক্ষ্যে সভা, সমাবেশ, মানববন্ধন, গোলটেবিল বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করতে সক্ষম হয়েছেন ও একই সাথে শিক্ষার্থীদের নিরাপদ সংশ্লিষ্ট রচনা প্রতিযোগিতা, বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, সড়ক দুর্ঘটনায় আহত নিহত পরিবারের মাঝে নগদ টাকা ও খাবার সামগ্রী বিতরণ, শিক্ষা সফর ও বাৎসরিক বনভোজন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করে যাচ্ছেন।
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা, সড়ককে নিরাপদ করার ক্ষেত্রে শাখাগুলোর মধ্যে উদ্ভাবনী চিন্তা, বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সকলকে নিয়ে নিজ এলাকায় আন্তরিকতার সাথে সারা বছরব্যাপী সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ নিসচা’র কেন্দ্রীয় কমিটি ২০১৯ সনে নিসচা ভৈরব উপজেলা শাখা’কে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *