• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

একটি ছোট্ট সংস্কারের অভাবে জনভোগান্তি

একটি সরু খাদ এড়িয়ে দু’পাশ থেকে সেতুতে উঠছে ইজিবাইক -পূর্বকণ্ঠ

একটি ছোট্ট সংস্কারের
অভাবে জনভোগান্তি

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরের একটি সেতুর মাথায় ছোট্ট একটু সংস্কারের অভাবে দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও ছোট যানবাহনের যাত্রীরা। শহরের গৌরাঙ্গবাজার এলাকায় নরসুন্দা নদীর সেতুটির দক্ষিণের মাথায় মাঝের অনেকটা জায়গায় ঢালাই উঠে গিয়ে লম্বা খাদের মত হয়ে আছে। বড় যানবাহনগুলো ঝাঁকুনি খেয়ে চলে গেলেও ছোট ছোট বাহন সিএনজি, অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল আর মিশুকগুলো সেতুর ওপর উঠতে গিয়ে বা নামতে গিয়ে মাঝের অংশ এড়িয়ে সেতুর দুই পাশ ব্যবহার করছে। অনেক সময় রং সাইডেও চলে যাচ্ছে। এর ফলে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা সেতুর কিনার দিয়ে হাঁটতে গিয়ে বাধা পাচ্ছেন। যখন দীর্ঘ যানজট লেগে থাকে, তখন ভোগান্তি আরও চরমে ওঠে। কয়েক বছর ধরে চলছে এই ভোগান্তি। অথচ এই সরু খাদটিকে পৌরসভার পক্ষ থেকে সামান্য ঢালাই করে দিলে একদিনেই সমস্যা মিটে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *