• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

খাদ্যশস্যসহ ফসল রক্ষায় কিশোরগঞ্জে ইঁদুর নিধনে কৃষকদের প্রশিক্ষণ

বক্তব্য রাখছেন পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম -পূর্বকণ্ঠ

খাদ্যশস্যসহ ফসল রক্ষায়
কিশোরগঞ্জে ইঁদুর নিধনে
কৃষকদের প্রশিক্ষণ

# নিজস্ব প্রতিবেদক :-

বাংলাদেশে বছরে ৫শ’ কোটি টাকার বেশি মূল্যের ফসল নষ্ট করে একটি ছোট্ট প্রাণী ইঁদুর। এর হাত থেকে ফসল রক্ষায় গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনিষ্টকারী মেরুদণ্ডী প্রাণী বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আজ ২৮ মে শনিবার সকালে জেলা সদরের কৃষি গবেষণা উপকেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, বিশেষ অতিথি অনিষ্টকারী মেরুদণ্ডী প্রাণী বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহ আলম, একই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এটিএম হাসানুজ্জামান, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট এমএ আউয়াল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন বক্তব্য রাখেন।
অতিথিগণ বলেন, সরকারের টার্গেট হলো ২০৩০ সালের মধ্যে খাদ্যোৎপাদন দ্বিগুণ করা। এই লক্ষ্য পূরণে ইঁদুর একটি বাধা হতে পারে। প্রায় ১৮ প্রজাতির ইঁদুর রয়েছে। কোন ইঁদুর গাছে থাকে, কোনটা ডাঙায় থাকে, জমিতে থাকে, কোনটা বাসা বা কৃষি পণ্যের গুদামে থাকে, আবার কোনটা পানিতে সাঁতার কাটতে পারে। ইঁদুর যেমন দেশে বছরে ৫শ’ কোটি টাকার বেশি মূল্যের ফসল নষ্ট করে, তেমনি সারা বিশ্বে ৩ কোটি ৩৩ লাখ টন খাবার নষ্ট করে। এই পরিমাণ খাবার খেয়ে ২৫ থেকে ৩০টি দরিদ্র দেশের মানুষ এক বছর বেঁচে থাকতে পারে। তারা বলেন, অনেক সময় বিষটোপ প্রয়োগ করে ইঁদুর নিধন করা হয়। এতে অনেক সময় মৃত ইঁদুর খেয়ে বিড়াল, প্যাঁচা, বাজপাখি বা চিল মারা যেতে পারে। আবার বিষটোপ খেয়ে হাঁসমুরগিও মারা যেতে পারে। কাজেই খাঁচা বা ফাঁদ ব্যবহার করে, বিড়াল লালন করে বা ইঁদুর শিকারি পাখির প্রজনন বৃদ্ধির মাধ্যমে ইঁদুর নিধন করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। তারা বলেন, ইঁদুর কেবল ফসল বা খাবার নষ্ট করে না, মাটির বাঁধ কেটে প্রভূত ক্ষতি করতে পারে। ইঁদুর মহামারি প্লেগসহ অন্তত ৬০টি রোগের জীবানু বহন করে। ইঁদুরের প্রজনন ক্ষমতাও অনেক বেশি। একটি মা ইঁদুর বছরে অন্তত ৬০ থেকে ৭০টি বাচ্চার জন্ম দিতে পারে। এর দাঁত প্রতিনিয়ত বাড়তে থাকে। যে কারণে দাঁতের বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে ক্ষুধা ছাড়াও প্রতিনিয়ত দাঁত চালিয়ে প্রচুর খাবার নষ্ট করে থাকে। আসবাবপত্র নষ্ট করে, কাপড়চোপর নষ্ট করে। প্রশিক্ষণে বিভিন্ন এলাকার অর্ধশত কৃষক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *