• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

তাড়াইলে হত দরিদ্রদের চল্লিশ দিনের কর্মসূচীতে ব্যাপক অনিয়মের অভিযোগ

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে অতি দরিদ্রদের জন্য চল্লিশ দিনের কর্মসূচীতে (ইজিপিপি) ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য (চল্লিশ দিনের কর্মসূচী) কাজের বিনিময়ে টাকা প্রকল্পের ২য় পর্যায়ের উন্নয়নমূলক কাজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান থাকলেও ওইসব ইউনিয়নে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে নাম মাত্র মাটি কাটার কাজ করেই প্রকল্পের সভাপতিগণ টাকা আত্মসাতের পায়তারা করছে। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোল্লা পাড়া শহীদ মিয়ার বাড়ি হতে হারুন মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে বিভিন্ন জায়গায় মাটি ভরাট করার জন্য ৪১ জন শ্রমিকের জন্য চল্লিশ দিনের কর্মসূচীর কাজ বাবদ ৬ লক্ষ ৫৬ হাজার টাকা বরাদ্দ হয়। ওই প্রকল্পে এলাকার হত দরিদ্রদের কাজ না দিয়ে প্রকল্প সভাপতি ওই ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ উদ্দিন অফিস ম্যানেজ করে ভেকু দিয়ে নাম মাত্র মাটি কাটার কাজ করেই অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।
এ ব্যাপারে ওই প্রকল্প সভাপতি এরশাদ উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ৬নং দিগদাইড় ইউনিয়ন চেয়্যারম্যান আশরাফ উদ্দিন ভূইয়া আসাদ এর নির্দেশে শ্রমিকের বদলে ভেকু দিয়ে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার জানে কি না? এরকম। প্রশ্নের জবাবে এরশাদ উদ্দিন বলেন, ট্যাগ অফিসারকে ম্যানেজ করার দায়িত্ব চেয়্যারম্যানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *