• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মশালা

বক্তব্য রাখছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান -পূর্বকণ্ঠ

প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী
উদ্যোগ নিয়ে কিশোরগঞ্জ
সদর উপজেলায় কর্মশালা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগের সম্ভাবনা, সমস্যা ও উত্তরণের উপায় নিরূপনে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা করেছে। আজ ২৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলা কমপ্লেক্সের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান। এসময় বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, দুই ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার ও মাছুমা আক্তার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী এবং সবার জন্য বিদ্যুৎ।
উপ-পরিচালক মো. হাবিবুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে যেসব উন্নয়ন ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেছিলেন, তার ভিত্তিতেই সৃষ্টি হয়েছে উদ্ভাবনী উদ্যোগ। এগুলি অনেকাংশে বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। এরপরও কোথায় কোথায় ঘাটতি রয়েছে, পরিপূর্ণ বাস্তবায়নে আগামীতে করণীয় কি, সেসব চিহ্নিত করার জন্যই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে সবার মতামত নেয়ার জন্য। আর এসব উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সকলেরই দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন।
প্রতিটি উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে কি কি অগ্রগতি আছে, এর সম্ভাবনার দিকগুলো কি কি, এসব উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে কি কি বাধা বা চ্যালেঞ্জ রয়েছে, এসব বাধা অতিক্রমের উপায় কি, এসব বিষয়ে অংশগ্রহণকারীদের কাছ থেকে লিখিত আকারে বক্তব্য গ্রহণ করা হয়। এসব বক্তব্যের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে বলে কর্মশালায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *