• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

রাষ্ট্রপতির শোক পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক আর নেই

রাষ্ট্রপতির শোক
পাবলিক প্রসিকিউটর
শাহ আজিজুল হক
আর নেই

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর জেলা আনজীবী সমিতির ৬ বারের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক (৬৭) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি আজ ২৬ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোক প্রকাশ করেছেন। শাহ আজিজুল হককে গুরুতর অসুস্থ অবস্থায় গত ৮ মে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে ১৭ মে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা ও দুই মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ আজিজুল হকের মরদেহ আগামীকাল ২৭ মে শুক্রবার সকালে কিশোরগঞ্জে আনা হবে। বাদ জুমা জেলা সদরের পাগলা মসজিদে নামাজে জানাজার পর বাদ আসর নিজ গ্রাম সদর উপজেলা ব্রাহ্মণকচুরি এলাকার জিয়াউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ির আঙিনায় তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে আরও যারা শোক জানিয়েছেন তারা হলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার ও সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *