• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বিদ্রোহী ও বিশ্ব মানবতার কবি নজরুলের জন্মবার্ষিকী

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বিদ্রোহী ও
বিশ্ব মানবতার কবি
নজরুলের জন্মবার্ষিকী

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, হামদ, নাত ও আবৃত্তির মাধ্যমে বিশ্ব মানবতার কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ ২৫ মে বুধবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, ডেপুটি সিভিল সার্জন ডা. জহির আহমেদ তালুকদার, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, প্রবীণ শিক্ষক আবু খালেদ পাঠান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সমকাল সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, বিতার-টিভির কণ্ঠশিল্পী আবুল হাশেম ও নিউ নেশন সাংবাদিক আলম সারোয়ার টিটু।
বক্তগণ বলেন, কবি নজরুলের ভারতে জন্ম হলেও বাংলাদেশে তার জীবনের একটি বড় সময় কেটেছে। সাহিত্য ও সঙ্গীত সাধনা থেকে শুরু করে বৈবাহিক জীবনেরও একটি সময় তিনি বাংলাদেশে কাটিয়েছেন। ফলে বাংলাদেশের সঙ্গে তার একটি আত্মিক ও কর্মের সম্পর্ক রয়েছে। তার অনেক গান বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনুপ্রাণীত করেছে। তিনি ছিলেন একজন আপাদমস্তক মানবতাবাদী অসাম্প্রদায়িক মানুষ। আর এসব কারণেই বঙ্গবন্ধু কবি নজরুলকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন এবং জাতীয় কবির মর্যাদা দেন।
কাজী নজরুল সনাতন ধর্ম নিয়ে যেমন গবেষণা করেছেন, ইসলাম ধর্ম নিয়েও গবেষণা করেছেন। সকল ধর্ম থেকেই তিনি হিতকর ও মানবধর্মী উপাদান সংগ্রহ করেছেন। তিনি সাহিত্য সাধনার বাইরেও মসজিদে মুয়াজ্জিনের চাকরি করেছেন, সৈনিকের চাকরি করেছেন। তিনি গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক, সঙ্গীতসহ নানা শাখা-প্রশাখা নিয়ে কাজ করেছেন। তার বিদ্রোহী কবিতা আজও মানুষকে উজ্জীবিত করে। তিনি যেমন ইসলামী গান রচনা করেছেন, তেমনি কীর্ত্তন, শ্যামা সঙ্গীত আর ভজনও রচনা করেছেন। ১৯৪০ সালে মাত্র ৪১ বছর বয়সে পিকস রোগে আক্রান্ত হয়ে তিনি বাকশক্তি স্মৃতিশক্তি হারিয়ে সকল প্রকার কর্মশক্তিও হারিয়ে ফেলেছিলেন। ৭২ বছর বাঁচলেও মাত্র ২২-২৩ বছর তিনি শিল্প-সাহিত্যের সাধনা করে যেতে পেরেছেন। এই সংক্ষিপ্ত সময়ে তিনি সৃষ্টিকর্মের যে ভাণ্ডার রচনা করে গেছেন, তা অকল্পনীয়। পুরো জীবনকাল যদি তিনি সুস্থ থাকতেন, তাহলে নিজেকে তিনি কোন উচ্চতায় নিয়ে যেতেন, তা কল্পনা করাও কঠিন বলে বক্তাগণ মন্তব্য করেছেন। বক্তাগণ নতুন প্রজন্মের কাছে নজরুলের কর্মজীবন তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন কবি বাঁধন রায় সহ বিভিন্ন শিক্ষার্থী। এছাড়া শিল্পী বাবুল ভূঁইয়াসহ কয়েকজন ছাত্রী হামদ-নাত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *